বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

‘শহীদ জিয়াই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন’

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ Time View

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সোমবার দুপুর ১২টায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের শাসনামলে মুক্তিযুদ্ধের মূল আকাঙ্খা হরণ হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় এসে শহীদ জিয়া দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। যে সমাজে গণমাধ্যম স্বাধীন থাকে না, সেটিকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যমের মাধ্যমে মানুষ সমাজের প্রকৃত চিত্র জানতে পারে। যে রাষ্ট্রে গণমাধ্যম স্বাধীন নয়, সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রও বলা যায় না।”

রহমাতুল্লাহ সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গে বলেন, “এই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা বিরাজ করছে। জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে গণতন্ত্র ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”

দলের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সময় হলে দল যাকে মনোনয়ন দেবে, বিএনপি ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করবে।”

মতবিনিময়কালে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, কমল সেন গুপ্ত, মুরাদ আহমেদ, সাইফুর রহমান মিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category