বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই আর

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২১০ Time View

বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। দৈনিক আমার সংবাদের মুঠোফােন বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয় আজ (শনিবার)।

এদিন সিনেমার নির্মাতা-প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা, তার আলোকে সিনেমাটি নিয়ে মতামত দেন তারা।

এ নিয়ে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পেজে একটি পোস্ট দিতে দেখা যায়। সেখানে লিখেছেন, ‘পত্রিকার মারফত আমরা জানতে পারলাম এই পজিটিভ নিউজের কথা! আমরা অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে কৃতজ্ঞ আপীল বোর্ডের সম্মানিত সদস্যদের কাছে। আমরা এখন আপীল বোর্ডের চিঠির অপেক্ষায় আছি। চিঠি পাওয়া মাত্রই আমরা রিলিজের কাজে হাত দিবো। আমাদের টার্গেট ফারাজের আগেই শনিবার বিকেল ছবির মুক্তি। ফিল্ম অ্যালায়েন্স অব বাংলাদেশ সহ সকলকে ধন্যবাদ ছবিটার মুক্তি আন্দোলন জোরদার করার জন্য। ধন্যবাদ বাংলাদেশের সব মানুষদের।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category