শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

শনিবার ক্রিকেটারদের হাতে বোনাসের অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা

  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এতে করে বড় অংকের অর্থ পুরস্কার বা বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। জানা গেছে, এই পুরস্কারের পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা।

আগামীকাল শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে সে অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি জাতীয় দলকে বোনাস দেয়। সেটা নির্ভর করে ফলের ওপর। এক টেস্ট জয়, এক ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য একরকম অর্থ পুরস্কার।

আর সিরিজ বিজয় এবং ধবলধোলাইয়ের জন্য বড় অংকের পুরস্কারের রীতি প্রচলিত আছে। সে ধারায় এবার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জেতা দল ৩ কোটি ২০ লাখ টাকা পাবে বলে জানা গেছে।শনিবার সে অর্থটা একটা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category