সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

লেবাননে হিজবুল্লাহর প্রায় ১০ টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

লেবাননে হিজবুল্লাহর ১০টি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে এক রাতেই হিজবুল্লাহর প্রায় ১০টি টার্গেটে হামলা চালিয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠীটির এক যোদ্ধা নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা হিজবুল্লাহর একটি অস্ত্র সংক্ষণকেন্দ্র, সন্ত্রাসী অবকাঠামো, সামরিক অবকাঠামো এবং একটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে।সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী এবং লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠনের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ফলে যেকোনো মুহূর্তে ইসরায়েল এবং হিজবুল্লাহ পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পারতে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

গত শনিবার (২৭ জুলাই) ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকায় একটি রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হন। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি দখলকৃত এলাকায় এটিই সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। গোলান মালভূমির মাজদাল শামস নামের একটি গ্রামে একটি ফুটবল মাঠে চালানো ওই রকেট হামলায় আরও অন্তত ২৯ জন আহত হন। লেবাননে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়।

সে কারণে এই হামলার জন্য হিজবুল্লাহকেই দায়ী করে আসছে ইসরায়েল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইরান-সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী।

এক বিবৃতিতে তারা বলেছে, মাজদাল শামসে করা হামলায় শত্রুপক্ষের কিছু সংবাদমাধ্যম আমাদেরকে অভিযুক্ত করছে। আমরা পরিষ্কারভাবে এই অভিযোগ প্রত্যাখান করছি। এই ঘটনার সঙ্গে আমাদের সশস্ত্র শাখা ইসলামিক রেজিস্ট্যান্সের কোনো ধরনের সম্পর্ক নেই। তবে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে ইসরায়েলের পাল্টা হামলার ঘটনায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এই উত্তেজনার জের ধরে যেকোনো সময় দু’পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। গোলান উপত্যকায় হামলার জবাব দেওয়ার ব্যাপারে গত রোববারই অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা।

এর মধ্যেই স্থানীয় সময় রোববার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে, তারা লেবানন ভূখণ্ডের গভীরে হিজবুল্লাহর সাতটি টার্গেটে হামলা চালিয়েছে। এসব হামলায় কী পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।নেতানিয়াহু স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন, ইসরায়েল এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না এবং হিজবুল্লাহকে এজন্য কঠিন মূল্য দিতে হবে এবং এটা হবে নজিরবিহীন।তার এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পর থেকেই হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে হামলার ঘটনা ঘটতে শুরু করেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা সন্ত্রাসী টার্গেটগুলোতে হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category