রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের তথ্য মিথ্যা : হিজবুল্লাহ

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮৬ Time View

লেবাননের ভেতর সীমিত আকারে স্থল হামলা শুরু হয়েছে বলে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতি জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে ইসরায়েলের এই দাবি মিথ্যা বলে পাল্টা দাবি করেছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের স্থল হামলার ব্যাপারে স্থানীয় মঙ্গলবার সকালে বলে, কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট ও সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে আমাদের সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি।

এদিকে, একই দিনে পাল্টা বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, আমাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি। তবে আমরা এমন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করেছে। তবে যতটুকু তারা এগিয়েছে সেটুকু জায়গা হেঁটে যাওয়া যাবে। সূত্রটি আরও জানায়, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সরাসরি কোনো সংঘর্ষ হয়নি ও গাজায় যেমন স্থল হামলা চালানো হয়েছিল এটি তেমন নয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে হিজবুল্লাহর মিডিয়া রিলেসন্স কর্মকর্তা মোহাম্মদ আফিফ বলেছেন, উগ্র ইহুদিবাদীরা লেবাননে দখলদার সেনাদের প্রবেশের যে দাবি করেছে তা পুরোপুরি মিথ্যা-বানোয়াট।

সূত্র: মিডল ইস্ট মনিটর, বিবিসি, আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category