বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

লালমনিরহাটে শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে চলছে

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৬৩ Time View

কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে উত্তরের জেলা লালমনিরহাটে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। আর শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অ্যাজমা, নিউমোনিয়া, ডায়রিয়া, অ্যালার্জি, সর্দি-কাশিসহ ঠান্ডাজনিত রোগ। ২৫০ শয্যাবিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

গত দুই দিনে লালমনিরহাট সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতাল গুলোতে ৮০ জন শিশু ও ৪৫ জন বৃদ্ধ ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। এ ছাড়া হাসপাতালের বহির্বিভাগে শিশু রোগীর চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু বিভাগে জায়গা না থাকায়, হাসপাতালের খোলা বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।


শিশু রাতুলের (২) মা চায়না বেগম বলেন, ‘আমার ছেলের জ্বর ও সর্দি হয়েছে। তাই হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার দেখে কিছু ওষুধ লিখে দিয়েছেন। আর বাচ্চার যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে সেজন্য পরামর্শ দিয়েছেন।’

শিশু সুমাইয়ার (৩) পিতা জয়নাল আবেদীন বলেন, ‘গত দুদিন ধরে বাচ্চার হঠাৎ ডায়রিয়া দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরও মেয়ে এখানও সুস্থ হয়নি। তাই বাধ্য হয়ে হাতপাতালে ভর্তি করেছি।’

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী বলেন, ‘প্রচণ্ড শীতে শারীরিক সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হন বৃদ্ধ ও শিশুরা। তাদের শরীর তীব্র শীত সাপোর্ট করতে না পারায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন। গত দুদিনে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category