মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লক্ষ্মীপুরে দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আটক ৫

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৮ Time View

লক্ষ্মীপুরের রায়পুরায় কথা কাটাকাটির জের ধরে দুগ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে রাসেল (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাটের রাহুল মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় রুহুল আমিনসহ আরও ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। নিহত রাসেল চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে।

ঘটনাস্থল থেকে শাহজালাল রাহুল, মিনাজল, রাকিব, সুমনসহ ৫ জনকে আটক করে রায়পুর থানা পুলিশ। এ সময় নিহত রাসেলের মৃত্যুতে লাঠিসোটা নিয়ে সড়কে গাছের গুঁড়ি দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে প্রতিবাদ জানান এলাকাবাসী। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান মিন্টু ফরায়েজীসহ গ্রাম পুলিশের সদস্যরা লোকজনকে বুঝিয়ে এলাকা ত্যাগ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মেঘনা নদী থেকে জেগে উঠা চরে খাস জমি দখল ও স্থানীয় মাছ ঘাটের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও তার আপন ভগ্নীপতি ও চাচাত ভাই স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে সকালে দুগ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পেটে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category