রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

রুশ গুপ্তচরকে আটকের দাবি ইউক্রেনের

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

এক রুশ গুপ্তচরকে আটকের দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বিভাগ (এসবিইউ)। বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তারা এক শিক্ষার্থীকে আটক করেছে। ওই শিক্ষার্থী মস্কোর হয়ে তথ্য সংগ্রহ করছিল। ওই ব্যক্তি বিষাক্ত পদার্থ সংরক্ষণের সুবিধার বিষয়ে তথ্য সংগ্রহ এবং তা প্রচার করছিল যেন রাশিয়া হামলা চালাতে পারে। খবর এএফপির।

মস্কো এবং কিয়েভ উভয়ই শুরু থেকেই দাবি করে আসছে যে, বিদেশি এবং তাদের নিজ দেশের নাগরিকরা অন্য পক্ষকে যুদ্ধে জয়ী হতে সাহায্য করে আসছে। এই ঘটনায় দুপক্ষই বেশ কয়েকজনকে আটক করেছে।

ইউক্রেনের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এসবিইউর সাইবার বিশেষজ্ঞরা রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) এক গুপ্তচরকে আটক করেছে। ওই ব্যক্তি ওডেসা অঞ্চলে শত্রুদের হয়ে কাজ করছিল।

এসবিইউ আরও জানিয়েছে, বিষাক্ত পদার্থ কোথায় সংরক্ষণ করা হয় তা খুঁজে বের করা এবং এসব তথ্য পাচার করাই ছিল তার কাজ।

গত বুধবার (১৭ জানুয়ারি) ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এক রাতেই ২০টি ইরানি ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, এসব ড্রোনের মধ্যে একটি বাদে সবগুলোই ধ্বংস করে দিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, পূর্বাঞ্চলীয় খারকিভ এবং ওডেসা শহরে রাশিয়ার হামলায় ১৭ জন আহত হয়।

কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে রাশিয়ার দফায় দফায় ড্রোন হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছে। এছাড়া বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কিয়েভ।ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে ওডেসা এবং দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন আবাসিক ভবন, একটি গ্যাস পাইপ এবং বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ১৩০ জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category