বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

রাহুলের পাশে সুচিত্রা সেনের নাতনি

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২২৯ Time View

বলিউডের স্বনামধন্য অভিনেত্রী পূজা ভাটের পর এবার কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় পা মেলালেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের কন্যা অভিনেত্রী রিয়া সেন।

কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর এখন পর্যন্ত ৬৬ দিনের ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন। যেটি আগামী ৩ মাস চলার কথা। সেই পদযাত্রায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) হাঁটতে দেখা গেল অভিনেত্রী রিয়াকে।

কংগ্রেসের রাজনৈতিক যাত্রায় আচমকা রিয়াকে হাঁটতে দেখে জল্পনা শুরু হয়েছে রাজনীতির মানুষদের মধ্যে।

চোখে সানগ্লাস, পায়ে হাঁটার উপযোগী সাদা স্নিকার্স, খোলা চুলে রিয়া রাহুলের পাশে পাশে হাঁটছিলেন। পরনে হালকা বাদামি আর লাল রঙের টপ এবং জিন্‌সের ট্রাউজার্স। মিছিলে হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে বেশ কয়েক বার কথা বলতেও দেখা গেছে তাকে।

এদিকে রিয়ার মা মুনমুন সেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ছিলেন। মাঝে কিছু বছর সক্রিয় রাজনীতিও করেছিলেন তিনি। তাই এবার প্রশ্ন উঠছে মা-মেয়ে কি তাহলে আলাদা দলের হয়ে কাজ করবেন?

রিয়া সেন টলিউডের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিরও পরিচিত মুখ। মাত্র পাঁচ বছর বয়সেই হয় অভিনয়ে হাতেখড়ি। রাগিনি এমএমএস, পতি পত্নী অর ও, অন্তরদহন দ্য বং কানেকশনের মতো ছবিতে কাজ করেছেন।

বাংলা আর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ছবিতেও অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ। বোল্ড লুকে ছবি দিয়ে বুকে কাঁপন ধরান অনুরাগীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category