রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কিয়েভের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ড্রোন হামলার পর রপ্তানিকেন্দ্রিক শোধনাগারটিতে আগুন ধরে যায়, যা সারা রাত জ্বলে। রুশ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, এরই মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।ইউক্রেনের সূত্রটি জানিয়েছে, এসবিইউ নিরাপত্তা সার্ভিস ড্রোন দিয়ে শোধনাগারে আঘাত হেনেছে ও রুশ জ্বালানি সরবরাহকারী স্থাপনাগুলোতে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বহনকারী প্লেন বিধ্বস্তের ঘটনায় এর সব আরোহী নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনীর আইএল-৭৬ মডেলের একটি পরিবহন প্লেন মস্কো সময় বেলা ১১টার দিকে পশ্চিম বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি, ছয়জন ক্রু এবং তিনজন এসকর্ট ছিলেন।ইউক্রেনের সঙ্গে বিনিময়ের লক্ষ্যে এসব যুদ্ধবন্দিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category