শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

রাশিয়া তার ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির।সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেইজে দেয়া এক নোটিশে বলা হয়েছে, পোল্যান্ডের নাগরিক হফমানস্কি পিওতর জোজেফ রাশিয়ার ফৌজদারি আইনের আওতায় ‘ওয়ান্টেড’ হিসেবে বিবেচিত হবেন।

তবে পিওতরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি ওই নোটিশে।
 
চলতি বছরের মার্চে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জোর করে ইউক্রেনের শিশুদের দেশ ছাড়তে বাধ্য করা এবং দেশটিকে যুদ্ধাপরাধ সংঘটনের জন্য পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
  
এছাড়াও ওই অভিযোগেই রাশিয়ার শিশু অধিকারবিষয়ক প্রেসিডেন্সিয়াল কমিশনার মারিয়া লোভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।
 
এমন উদ্যোগের জবাবে এর আগে আইসিসির কৌঁসুলি করিম খান ও কয়েকজন বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল রাশিয়া। এবার  আইসিসির প্রেসিডেন্টের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে।
 
রাশিয়া আইসিসির সদস্য নয়। তাই প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাকে ‘অকার্যকর’ বলে চিহ্নিত করেছে মস্কো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category