সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

রাতে কৃষকের ধানের চারা নষ্ট করল প্রতিপক্ষ

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আশরাফুল ইসলাম নামে এক কৃষকের ২১ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক।


আশরাফুল ইসলাম কুড়িগ্রামের পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুরের ঝাকুয়াপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।


অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজের ভোগদখলে থাকা জমিতে ফসল আবাদ করে আসছেন। গত ১০ দিন আগে বোরো ধানের চারা রোপণ করেন। পরে ৭ ফেব্রুয়ারি নিজ জমি দেখাশোনা করতে গিয়ে দেখেন ২১ শতক জমির পুরো ধানের চারা উপড়ে ফেলেছেন প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষ লোকজনের সঙ্গে আগেও একাধিকবার জমি নিয়ে বিচার সালিশ হয়েছিল।

অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত জাকারিয়া মুন্সির ছেলে মো. আব্দুল মজিদ, লিটন, রিপন ও আব্দুল করিম। তাদের অভিযুক্ত করে তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফুল ইসলাম বলেন, ‘অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি। জমিতে পানি দিতে এসে দেখি রাতে জমির সব চারা উপড়ে ফেলেছে তারা। এর আগে সরিষা আবাদ করেছিলাম। এখন যে জমিটা আবার তৈরি করে ধান রোপণ করবো তার কোনো উপায় নেই।’

আশরাফুলের ছোট ভাই বেলাল হোসেন বাবু বলেন, ‘আমার বড় ভাই অনেক কষ্ট করে এই জমিতে ধান রোপণ করছেন। মজিদরা এসে রাতের আঁধারে সব ধান উপড়ে ফেলছে। আমি এর সঠিক বিচার চাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category