শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না— অন্তর্বর্তী সরকারকে ফখরুল

  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে বলেও জানান তিনি।

শুক্রবার বিকেলে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের কারও কারও বক্তব্যে ক্ষতি হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবাই এখন এমন এমন বক্তব্য দিচ্ছেন, তাদের নিজেদের ক্ষতি হচ্ছে। সতর্ক থাকা খুবই জরুরি। গতকাল একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।’ এই বক্তব্য মারাত্মক। সবাই বিশেষ করে বিএনপি এই সরকারকে সমর্থন করছে। কেননা তারা তাদের কাজ শেষ করে নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। তাই উপদেষ্টার সেই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, পতিত সরকার ভারতে আশ্রয় নিয়ে অ্যাকটিভ হচ্ছে। আবার ক্ষমতা দখলের জন্য ফিরে আসতে পারে। তাই এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অ্যাকটিভ হতে হবে যেন তারা আর ফিরে আসতে না পারে। মিডিয়ার মাধ্যমে বেশি অ্যাকটিভ হতে হবে। আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাকটিভ।

সবাইকে কথাবার্তায় সংযত হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, চরম ক্লান্তিকাল অতিক্রম করছে পুরো জাতি। এমন কোনো কথা বলা যাবে না, যাতে করে নিজেদের ক্ষতি হয়। প্রতিটি মুহূর্তে সতর্কতার সঙ্গে চলতে হবে।

ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরের মতো আবার কেউ যাতে ইতিহাসকে বিকৃত না করতে পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category