মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর শপিংমলে ঈদবাজার শুরু

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৯৯ Time View

রাজধানীর শপিংমলগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। তবে পণ্যের মান ও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদনসহ অন্যান্য খরচ বাড়ায় এবার পণ্যের দাম কিছুটা বেশি।বুধবার (২৯ মার্চ) রাজধানীর শপিংমলগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।

তবে পোশাকের মান নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের দাবি, বেশিরভাগ দোকানে খুঁজে পাচ্ছেন না ভালো মানের পোশাক। দাম নিয়েও রয়েছে অসন্তুষ্টি।
 ক্রেতারা বলেন, গতবারের তুলনায় এবছর পোশাকের দাম অনেক বেশি। এছাড়া নতুন কালেকশন এখনও তেমন আসেনি বলে জানান তারা।
 তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ঈদ উপলক্ষে নতুন সব ডিজাইনের পোশাক নিয়ে এসেছেন তারা। তবে পরিবহনসহ সব খাতে খরচ বেড়ে যাওয়ায় এবার দাম কিছুটা বাড়তি।
 তারা জানান, দেশে সব জিনিসের দাম বেড়েছে। ফলে বেড়েছে পোশাকের দাম। পাশাপাশি এলসি সমস্যার কারণে ক্রেতাদের চাহিদামতো পণ্যের যোগান দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান বিক্রেতারা।
 
তবে দিন যত গড়াবে কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আর পছন্দের পোশাক নিয়ে হাসিমুখে ঘরে ফিরবেন ক্রেতারা, এমনটাই প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category