রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩১৪ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৩৮৪ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৩৫ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি ৩৩২ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category