শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩০৬ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১o হাজার ৪৮৩ পিস ইয়াবা, ১২২.৭৫ লিটার বিদেশি মদ, ৫২ লিটার দেশি মদ, ২৫৬ বোতল ফেনসিডিল, ১২২ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন ও ৪৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (০৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category