বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।এ সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ৩৮১টি ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এদের আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা করে পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category