বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

রাজধানীতে চলন্ত গাড়িতে ভেঙে পড়ল গাছ, আহত ৪

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৭১ Time View

রাজধানীর ব্যস্ত এলাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুটি চলন্ত গাড়ি এবং একটি যাত্রীবাহী রিকশার ওপর ভেঙে পড়েছে বিশাল আকারের কৃঞ্চচূড়া গাছ। এতে চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে গাড়িটি উদ্ধারের চেষ্টা করছেন।

এই ঘটনায় গাছের নিচে পড়া একটি গাড়ি গণপূর্ত মন্ত্রণালয়ের বলে জানা গেছে। সেই গাড়ির চালক এবং পাশে থাকা আরেকজন আহত হয়েছেন। এছাড়া রিকশা চালক ও যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী আবু সাঈদ নিশান জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও একটি প্রাইভেট কার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের নিচে পড়ে রিকশার ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভেঙে পড়া বৃহদাকার কৃষ্ণচূড়া গাছটি কেন্দ্রীয় শহীদ মিনারের। বৃষ্টিতে গোড়া নরম হওয়ায় গাছটি ভেঙে পড়েছে বলে ধারণা স্থানীয়দের।

এদিকে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেছেন। ওই রাস্তায় গাড়ির জ্যাম লেগে আছে। ফায়ার সার্ভিস গাড়িটি উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। পুলিশও তাদের সহযোগিতা করছে।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category