মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

রাঙামাটিতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার, মালিকের নিকট হস্তান্তর

  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

রোববার রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর।

জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলগুলো উদ্ধার করে। সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা তদন্ত ও হারানো ফোন উদ্ধারে গঠিত এ সেল এ পর্যন্ত ৫০৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা।

হাতিয়ে যাওয়া ফোন ফেরত পেয়ে মালিকরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category