বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

যে নায়ককে বিয়ে করতে চান কৃতি শ্যানন

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২১৭ Time View

সম্প্রতি কৃতি শ্যাননের ‌‘ভেড়িয়া’ ছবিটি মুক্তি পেয়েছে। প্রচারণা নিয়ে ব্যস্ত কৃতি। এরইমধ্যে এক সাক্ষাৎকারে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে কৃতিকে। টাইগার শ্রুফ, কার্তিক আরিয়ান ও প্রভাস; এই তিন তারকার নাম উল্লেখ করে কৃতিকে জিজ্ঞেস করা হয়, এর মধ্যে কাকে বিয়ে করতে চান, কার সঙ্গে প্রেম করতে চান। উত্তরে কৃতি জানান, তার এই ধরনের প্রশ্ন মোটেই পছন্দ নয়। উপস্থাপিকা পীড়াপীড়ি করলে কৃতি জানান, প্রভাসকে বিয়ে করতে চান তিনি। প্রেম করতে চান টাইগার শ্রুফের সাথে। যদিও বিষয়টি মজার ছলেই বলেছেন তিনি।

‘বাহুবলী’ ছবিটি করার পর প্রভাসের খ্যাতি ভারতের বাইরেও ছড়িয়ে পড়ে। গুঞ্জন আছে, বাহুবলী করার পর হাজার হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। তবে তিনি এখনো অবিবাহিত। বাহুবলী ছবির নায়িকা আনুশকা শেঠির সঙ্গে তার প্রেম-বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে তারা দুজনেই বিষয়টি শিকার করেননি।

এদিকে,  প্রথমবারের মতো প্রভাসের বিপরীতে ‘আদিপুরুষ’ ছবিতে জুটি বেঁধেছেন কৃতি। দুর্বল ভিএফএক্সসহ বিভিন্ন কারণে ছবির টিজার, ফার্স্ট লুক নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তবে প্রভাস-কৃতি জুটি নিয়ে জল্পনা তুঙ্গে। চলচ্চিত্রপ্রেমীরা তাদের রসায়ন দেখতে মুখিয়ে আছেন। আদিপুরুষের প্রচারণা অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জানা গেছে, ‘আদিপুরুষ’ মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারি। খ্যাতনামা নির্মাতা ওম রাউত পরিচালিত এ ছবিটি নির্মাণ করা হচ্ছে রামায়নে বর্ণিত কাহিনীর ওপর ভিত্তি করে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সাইফ আলী খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category