সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

যে কারণে ‘স্বৈরশাসক’ হতে চান ট্রাম্প

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে ‘একদিনের স্বৈরশাসক’ হতে চেয়ে তুলকালাম ফেলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই বক্তব্য রীতিমতো লুফে নেয় ডেমোক্র্যাট শিবির। এটিকে ইস্যু করে ট্রাম্পবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে বাইডেনের নির্বাচনী প্রচারণা দল। তবু নিজের বক্তব্যের পক্ষে অনড় সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আবারও বলেছেন, তিনি পুনর্নির্বাচিত হলে কেবল একদিনের জন্যই স্বৈরশাসক হবেন এবং তা হবে মাত্র দুটি লক্ষ্য অর্জনের জন্য।মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এ রিপাবলিকান নেতা বলেন, তাকে স্বৈরশাসক উল্লেখ করে তার বিরোধীরা ভোট বাড়ানোর চেষ্টা করছেন।

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট বাইডেন একাধিকবার দাবি করেছেন, ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে।জবাবে ট্রাম্প বলেন, আমি যুদ্ধে জড়াইনি। আমরা বরং সৈন্যদের দেশে ফিরিয়ে এনেছি। তিনি (জো বাইডেন) এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছেন।

তবে এদিনও ‘একদিনের স্বৈরশাসক’ হওয়ার পরিকল্পনার পক্ষে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট। তিনি বলেছেন, মাত্র দুটি জিনিসের জন্য তিনি একদিনের স্বৈরশাসক হতে চান- প্রথমত, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন বন্ধ করা; দ্বিতীয়ত, মার্কিন জ্বালানি উৎপাদন প্রকল্পগুলো জোরদার করা।এরপর আর আমি (স্বৈরশাসক) থাকবো না, বলেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category