রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যে কারণে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন সামান্থা!

  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরটি দারুণ কাটিয়েছেন তিনি। কিন্তু চলতি বছর নানা জটিলতার মধ্য দিয়ে পার করছেন। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। এবার কাজ থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন এই নায়িকা।

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন ব্যক্তি ভারতীয় একাধিক গণমাধ্যমে বলেন, ‘সামান্থা রুথ প্রভু কাজ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত সিনেমার কাজ আর নয়। শারীরিকভাবে সুস্থ হওয়ার দিকে পুরো মনোযোগ দিতে চান। বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘কুশি’ সিনেমায় অভিনয় করছেন সামান্থা। এরই মধ্যে সিনেমাটির ৬০ ভাগ কাজ শেষ করেছেন। সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ করে দীর্ঘ বিরতিতে যাবেন সামান্থা।’

সামান্থার পরবর্তী সিনেমার কাজও বন্ধ রয়েছে। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘বলিউডের যে সিনেমায় সামান্থা চুক্তিবদ্ধ হয়েছেন, সেসব সিনেমার কাজও থেমে আছে তার কারণে। পুরোপুরি শারীরিকভাবে সুস্থ হয়ে এসব সিনেমার কাজে ফিরতে চান তিনি।’

যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক অন্যতম নির্ভরযোগ্য ওয়েবসাইট এনএইচএস জানাচ্ছে, সাধারণত শরীরের যেসব জায়গায় বোন টিস্যু হওয়ার কথা নয়, সেখানে এ ধরনের টিস্যু জন্মালে মায়োসাইটিস হয়। অনেক সময় বড় কোনো আঘাত বা শরীরের ভেতরে কোনো জখম হলে সেখান থেকে মায়োসাইটিস হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ জানা যায় না। মায়োসাইটিস হলে মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। হাঁটতে, চলতে, এমনকি আঙুল নাড়াতেও তীব্র ব্যথা অনুভব হয়। এর চিকিৎসাপদ্ধতিও জটিল ও কষ্টদায়ক।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যশোধা’। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করেছেন সামান্থা। তার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি। সূত্র : ইন্ডিয়া টুডে

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category