বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

যে কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেন জায়েদ খান

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২২৯ Time View

কাতার বিশ্বকাপের বাঁচা–মরার লড়াইয়ে পোল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা; জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকেরা আনন্দের জোয়ারে ভাসছেন। পিছিয়ে নেই চলচ্চিত্রের অভিনয়শিল্পীরাও; এক ফেসবুক পোস্টে হালের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বিজয়ী দলটিকে অভিনন্দন জানিয়েছেন|

অভিনয়শিল্পীরা কাতার বিশ্বকাপে কে কোন দলকে সমর্থন করেন, তা নিয়ে কয়েক দিন ধরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। বিষয়টি নিয়ে তর্ক–বিতর্কের মধ্যে এক ফেসবুক পোস্টে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কী কারণে দলটিকে সমর্থন করেন, তার কারণও খোলাসা করেছেন তিনি, ‘ছোটবেলা থেকেই ম্যারাডোনার কারণে এই দলের প্রতি ভালোবাসা। এই দলের জার্সি ছাড়া কোনো দলের জার্সি কখনো গায়েও দিইনি। এইবারের বিশ্বকাপে সুন্দর খেলা উপহার দেবে, এটাই প্রত্যাশা।’

আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে একটি বল হাতে ফটোসেশনেও অংশ নিয়েছেন জায়েদ; তার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘শুভকামনা’; জায়েদ খান তাঁকে ধন্যবাদ দিয়েছেন। রুহুল আমিন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘লেগে থাকো। কাপ নিতে হবে এবার।’ প্রতিউত্তরে জায়েদ লিখেছেন, ‘ইনশা আল্লাহ ভাইয়া’।

সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে প্রায় ৯ মাস ধরে নিপুণ আক্তারের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন জায়েদ; এর মধ্যে আপিল বিভাগের এক আদেশে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category