রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

যুুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাফায় অভিযানে অনড় নেতানিয়াহু

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৭৮ Time View

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন জোরালো আলোচনা চলছে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, রাফায় অভিযানের জন্য একটি তারিখ ঠিক করা হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, যুদ্ধে জয়ের জন্য রাফায় অভিযান অপরিহার্য। যদিও ১৫ লাখের বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন।

বিস্তারিত কোনো তথ্য না জানিয়ে নেতানিয়াহু বলেন, একটি তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সেদিনই অভিযান শুরু হবে।

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৯৩৩ জন।

এদিকে ইসরায়েলে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। স্টিল ও জেট ফুয়েল রপ্তানির ক্ষেত্রেও এই পদক্ষেপ কার্যকর হবে। বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত ছয় মাসের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে এটাই তুরস্কের সবচেয়ে বড় পদক্ষেপ।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় গত ৭ অক্টোবর। এরপর ইসরায়েলের কড়া সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে দেশটি যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। গাজায় কয়েক হাজার টন ত্রাণও পাঠিয়েছে তুরস্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category