রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

যুুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের রাজনৈতিক প্রধান জানিয়েছেন, গাজায় আগ্রাসন বন্ধ ও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারকে গুরুত্ব দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে পশ্চিম তীরের একটি হাসপাতালে ডাক্তারের ছদ্মবেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তিনজন নিহত হয়েছেন।

তাছাড়া গাজায় নিহতে সংখ্যা বেড়ে ২৬ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৫ হাজার ৬৩৬ জন।

গাজায় অব্যাহত বোমা হামলা ও স্থল অভিযানের মধ্যেই পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালাচ্ছে ইসরায়েল। চলছে ব্যাপক গ্রেফতার অভিযান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর থেকে অভিযান চালিয়ে অন্তত ১৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের পর পশ্চিম তীরে অভিযান চালিয়ে মোট ৬ হাজার ৩৯০ জনকে গ্রেফতার করে নিয়ে গেছে দখলদার বাহিনী।ফিলিস্তিনের প্রিজনার সোসাইট জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে সাবেক বন্দিও রয়েছে। জেনিন, রামাল্লা, হেবরন, নাবলুস, তুলকারম এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category