বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে শিল্পী আতিফ আসলাম

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আক্রান্ত হয়েছে ফিলিস্তিনিদের সাধারণ মানুষ। এতে বিধ্বস্ত হয়েছে সেখানকার অনেক জনপদ। বিশেষ করে গাজা শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়ালেন পাকিস্তানের জনপ্রিয় তারকা আতিফ আসলাম।

পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকার এক সংবাদে জানা গেছে, গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি রুপি দান করেছেন পাকিস্তানের গায়ক, সুরকার ও চলচ্চিত্র নায়ক।পাকিস্তানের আল-খিদমত নামের একটি দাতব্য প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কিছুদিন আগে একটি পোস্ট শেয়ার করে গাজায় নির্যাতিত মানুষের জন্য অর্থ তহবিল গঠনে সহায়তার আহ্বান জানায়। প্রতিষ্ঠানটির ডাকে সাড়া দিয়ে আতিফ আসলাম তাদের পাশে দাঁড়ান।

আল-খিদমত নামের দাতব্য এ প্রতিষ্ঠাননটি এক বিবৃতিতে জানায়, গায়ক আতিফ আসলাম মানবতার সেবায় নিবেদিতপ্রাণ। তিনি যে কোনো দুঃসময়ে মানুষের সেবায় এগিয়ে আসেন। শুধু এটিই প্রথম নয়, এর আগেও তিনি মানুষের পাশে দাঁড়িছেন।অসহায় ও যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আতিফ আসলামের সবাই প্রশংসা করছেন। তার ভক্ত-অনুরাগীরা তাকে ধন্যবাদ জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category