রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-পাকিস্তান ইস্যুতে ইমরান খানের ‘ইউটার্ন’

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৬৩ Time View

যুক্তরাষ্ট্র ইস্যুতে এবার সুর পাল্টালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন প্রশাসনকে আর ‘দোষারোপ’ করবেন না বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতা। শুধু তাই নয়, আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ইমরান খান। খবর জিও নিউজের।গেল এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকেই তার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন পিটিআই নেতা। তবে এ বিষয়ে সুর পাল্টে সম্প্রতি সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, তার সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে এখন আর মার্কিন প্রশাসনকে ‘দোষারোপ’ করবেন না তিনি।

আবারও ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজের আগ্রহের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, সবার সঙ্গেই আমাদের সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে।

ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বর্তমান সম্পর্ক ‘প্রভু-ভৃত্যের’ মতো। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ভাড়া করা বন্দুকের মতো ব্যবহার করে। তাই প্রধানমন্ত্রী হিসেবে ফের নির্বাচিত হলে ওয়াশিংটনের সঙ্গে ‘মর্যাদাপূর্ণ সম্পর্ক’ গড়ে তোলায় কাজ করার কথা জানান তিনি। ইমরান খানের এমন কথাবার্তায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

এদিকে আলাদা এক বক্তব্যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বচ্ছ নির্বাচনের অনুমতি না দিয়ে দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছেন বলেও মন্তব্য করেছেন ইমরান খান। তার দাবি, পিটিআইয়ের কাছে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন না পিএমএল নেতা নওয়াজ শরিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category