রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাত, নিহত ৪৩

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এতে সেখানের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নৌকা, হেলিকপ্টার ও বড় গাড়ির সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে শক্তিশালী হারিকেন হেলেন। এরপর এটি জর্জিয়া ও ক্যারোলিনার দিকে চলে যায়। গত বৃহস্পতিবার হ্যালেন ফ্লোরিডায় প্রথম আঘাত হানে।বীমাকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।বীমাকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

শুক্রবার অনেক বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। যদিও এরই মধ্যে হারিকেনটি দুর্বল হয়েছে। তবে ঝোড়ো বাতাস, বন্যা ও টর্নেডো অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এটি একটি চার ক্যাটাগরির ঝড় ছিল।বৃহস্পতিবার রাতে উপকূলে আঘাত হানে এবং ছয় ঘন্টা ধরে হারিকেন ছিল।ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্য অনুযায়ী, হেলেনের প্রভাবে ফ্লোরিডা উপকূলের কোথাও কোথাও ১৫ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস হয়েছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category