বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৯ Time View

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেইড ইন চিটাগং’। সীমানা পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের পর যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্যের ৫১টি প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিবেশক রাজ হামিদ।যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’ ১০ ফেব্রুয়ারি। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সিনেমা পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ জানান, সিনেমাটির ব্যাপারে দর্শকের বেশ আগ্রহ আছে। এ কারণেই সিনেমাটি মুক্তি দেয়ার সাহস পেয়েছেন।

এদিকে সিনেমাটির নির্মাতা ইমরাউল রাফাত বলেন, দেশে যারা সিনেমাটি দেখেছেন তারা বেশ উপভোগ করেছেন। আঞ্চলিক ভাষার সিনেমা হওয়ায় দেশের বাইরের দর্শকও মজা পাবেন। যেহেতু আঞ্চলিক ভাষার সিনেমা, তাই বাংলায় সাবটেইটেল করে সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পর সংযুক্ত আরব আমিরাতেও মুক্তির কথা আছে।

১৮ নভেম্বর চট্টগ্রামের তিনটি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বিঞ্জর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রযোজক হিসেবে আছেন এনামুল কবির সুজন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, পার্থ বড়ুয়া, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category