বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের লিউইস্টন শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা।

বুধবার (২৫ অক্টোবর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের লিউইস্টন শহরে এ ঘটনা ঘটে। সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, হামলাকারী পলাতক রয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। মেইন শহরের দুটি স্থানে যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ।

হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।

এছাড়া মেইন স্টেট পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জড়িত একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে হামলাকারীকে আটক করতে না পারায় ফের হামলার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, লিউইস্টন শহরের অবস্থান পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে। যা রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category