সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে ‘ওয়ার্ক পারমিট’ ভিসার নতুন কর্মসূচি

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

ডিসেম্বর মাস থেকে অভ্যন্তরীণভাবে নির্দিষ্ট শ্রেণীর এইচ-১বি ভিসার নবায়নের জন্য একটি ‘পাইলট প্রোগ্রাম’ চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে বিপুল সংখ্যক ভারতীয়র পাশাপাশি বহু বিদেশি নাগরিক উপকৃত হবেন, বিশেষ করে প্রযুক্তি পেশাদাররা।

 সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভিসা পরিষেবার উপ-সহকারী সেক্রেটারি জুলি স্টাফ্ট বলেন, ‘ভারতে চাহিদা (মার্কিন ভিসার) এখনও অনেক বেশি। আমাদের ছয়, আট কিংবা ১২ মাস অপেক্ষার প্রয়োজন নেই (ভিসার পাওয়ার জন্য)। এছাড়া এ বিষয়টির মাধ্যমে ভারতকে আমরা কীভাবে দেখি, তা-ও নির্ধারণ করা ঠিক না।’ 

 
ডিসেম্বর থেকে শুরু করে তিন মাসের মধ্যে স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এমন বিদেশি নাগরিকদের জন্য ২০ হাজার ভিসা ইস্যু করবে বলে জানা গেছে।
 
উপ-সহকারী সেক্রেটারি বলেন, ‘আমরা প্রথম ধাপে ২০ হাজার ভিসা ইস্যু করব। এর মধ্যে বেশিরভাগই হবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের জন্য। পরবর্তীতে আমরা এর পরিধি বাড়াব।’
তবে তিনি উল্লেখ করেছেন, অভ্যন্তরীণ এই ভিসা নবায়ন কর্মসূচি শুধুমাত্র ‘ওয়ার্ক ভিসার’ ক্ষেত্রেই প্রযোজ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category