সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের আঘাত, ৬ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বেশ কিছু অংশে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ ডিসেম্বর) ঘূর্ণিঝড়টি আঘাত হানে। টেনেসির রাজধানী নাশভিলের উত্তরাঞ্চলীয় শহরতলীতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বাকি তিনজনের মধ্যে দুজন প্রাপ্ত বয়স্ক এবং এক শিশুর মৃত্যু হয়েছে ক্লার্ক্সভিলে শহরে।

শহরের মেয়র জো পিটস জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে সেখানে রোববার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জো পিটস বলেন, এটি একটি বিধ্বংসী পরিস্থিতি। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের জন্য আমাদের হৃদয় ব্যথিত। যে কোনো পরিস্থিতিতে লোকজনের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিকে মন্টগোমেরি কাউন্টি সরকার বলছে, ঘূর্ণিঝড়ের পর আশেপাশের এলাকা থেকে আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন।কাউন্টির মেয়ার ওয়েম গোল্ডিং বলেন, এটা আমাদের কমিউনিটির জন্য একটি দুঃখজনক দিন। যারা অসুস্থ এবং যারা প্রিয়জন বা স্বজন হারিয়েছে এবং বাড়ি-ঘর হারিয়েছে তাদের জন্য আমাদের প্রার্থনা রইল।

ঘুর্ণিঝড়ের কারণে প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার টেনেসিতে ঘূর্ণিঝড়ের একাধিক সতর্কতা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category