মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তার ঠিক আগেই স্বাগতিকদের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউএসএ ক্রিকেট (ইউএসএসি)।

১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি হবে মাঠে গড়াবে ২১ মে। পরের দুটি ম্যাচ ২৩ এবং ২৫ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।বাংলাদেশের আগে কানাডার বিপক্ষে একটি ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে যুক্তরাষ্ট্র। এই দুই সিরিজ নিয়ে ইউএসএসির চেয়ারম্যান ভেনু পিসিকে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। ম্যাচের সূচির প্রস্তাবে সমর্থন জানানোয় আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বিসিবিকে ধন্যবাদ জানাই।’এদিকে প্রথমবারের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র সফরে সফর প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের জগতে একটি ঐতিহাসিক উপলক্ষ। বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য এবং এই গুরুত্বপূর্ণ সফরটি সহজতর করার জন্য আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category