শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ম্যাচ জিতলেও মাঠের ঘাস নিয়ে সমালোচনা আর্জেন্টাইন ফুটবলারদের

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৭৯ Time View

কানাডার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানের জয়ে কোপা আমেরিকার চলতি আসর শুরু করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে হওয়া এই টুর্নামেন্টের সবকিছুতেই ছিল আধুনিকতার ছাপ। তবে ম্যাচ শেষে মাঠের অবস্থা নিয়ে সমালোচনা করেছেন আর্জেন্টাইন ফুটবলাররা।

ম্যাচটি হয়েছিল যুক্তরাষ্ট্রের আটালান্টার মার্সেডিজ বেঞ্চ স্টেডিয়ামে। এটিতে আগে বসানো ছিল আর্টিফিশিয়াল টার্ফ। সেটির উপরে কৃত্রিমভাবে বসানো হয়েছে ঘাস। যে কারণে ফুটবলারদের দৌড়াতে সমস্যা হচ্ছিল।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ম্যাচ শেষে মাঠের ঘাসের সমালোচনা করে বলেন, ‘আমাদের টুর্নামেন্টকে আরো উন্নত করতে হবে। না হলে আমরা ইউরোর থেকেও পিছিয়ে পড়বো। কানাডার মতো দলের বিপক্ষে খেলতে এসে মাঠের এমন অবস্থায় আমাদেরকে বিপদে পড়তে হয়েছিল। আমরা আরো বেশি গোল করতে পারতাম।’

ম্যাচে ভালো একটু সুযোগ পেয়েছিলেন ডি মারিয়া। গোলরক্ষককে একা পেয়েও গোল দিতে পারেননি তিনি। পরে জানা যায়, মাঠের কারণে বল ঠিকভাবে কিক নিতে পারেননি তিনি।

মার্টিনেজ বলেন, ‘ডি মারিয়া গোলরক্ষককে একা পেয়েও গোল দিতে পারেনি। যখন আপনি দৌড়াচ্ছেন, তখন দেখছেন আপনি জাম্প করছেন। যে কারণে বলে ঠিকমতো সে টাচ করতে পারেনি। আমাদেরকে এসব দিকে উন্নত করতে হবে। না হলে আমরা ইউরোর থেকে পিছিয়েই থাকবো।’

আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোও ছাড়েননি আয়োজকদের কটু কথা বলতে। তিনি বলেন, ‘মাঠের অবস্থা যাচ্ছেতাই। এমন প্রতিযোগিতায় এসে এমন মাঠে খেলবো এটা খুবই হতাশাজনক।’আটালান্টার এই স্টেডিয়ামের মাঠ পুরোটাই আর্টিফিশিয়াল ঘাস দিয়ে তৈরি। আর্জেন্টিনার অনুরোধে উদ্বোধনী ম্যাচের ৫ দিন আগে এখানে প্রাকৃতিক ঘাস লাগানো হয়। কিন্তু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category