বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরিতে ব্রাজিল তারকা

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

ডিএফবি-পোকালে রট-ভাইস এসেনের বিপক্ষে জয় পেলেও বরুসিয়া ডর্টমুন্ডকে ভুগতে হলো এক অপ্রত্যাশিত আঘাতে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরিতে পড়েছেন দলের ব্রাজিলিয়ান তারকা ইয়ান কুটো।

মঙ্গলবার রাতে ৯৪তম মিনিটে এসেনের বদলি খেলোয়াড় কেলসি ওউসুর বেপরোয়া ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন কুটো। ঘটনাটিকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ।

কোভাচ ম্যাচশেষে জার্মান সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টস–কে বলেন, ওর প্রচণ্ড ব্যথা হচ্ছে। খুব বাজেভাবে লাথি খেয়েছে। জীবনে এমন ট্যাকল খুব কমই দেখেছি। এখন বরফ দিয়ে চেপে ধরা হচ্ছে।

আশা করছি কিছু ভাঙেনি। তবে এটা নিশ্চিতভাবে গুরুতর এক আঘাত।

তিনি আরও বলেন, বল তখন অনেক দূরে চলে গেছে। অথচ ট্যাকল সরাসরি হাঁটুতে লেগেছে। এটা খেলার গণ্ডি ছাড়িয়ে গেছে। আমি নিশ্চিত ওটা ইচ্ছাকৃত ছিল না, কিন্তু ভয়াবহ ছিল।

ওই ফাউলের জন্য এসেনের বদলি খেলোয়াড় কেলসি ওউসু পরে দুঃখ প্রকাশ করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বর্ণবাদী মন্তব্য ও কটূক্তির শিকার হতে হয়েছে।

ডর্টমুন্ড চিকিৎসক দল জানায়, বুধবার কুটোর বিস্তারিত মেডিকেল পরীক্ষা হবে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category