বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

‘মোবাইল ফোন চুরির মতো বিএনপি ভোট চুরি করে’

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোবাইল ফোন চুরির মতো বিএনপি ভোট চুরি করে। বিএনপির কুমিল্লার সমাবেশ থেকে ৭১টি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। এ জন্য বিএনপির বিরুদ্ধে বিএনপি ৭১টি মামলা করেছে। এভাবেই তারা ভোট চুরি করে|

শনিবার (৩ নভেম্বর) দুপুরে জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,  রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে, জনসমাগম নেই, মাঠ ফাঁকা। আর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জনতার ঢল। তিল ধারণের ঠাঁই নেই। মহাসমাবেশ কাকে বলে চট্টগ্রামে বুঝিয়ে দেবো।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে এই ডিসেম্বর বিজয়ের মাসে। আন্দোলন হলে রাজপথ, জনপথ, শহর, পাড়া-মহল্লা ইউনিয়ন ও জেলা পর্যায়ে নেতাকর্মীরা অবস্থান নেবে।

কাদের বলেন, ‍‍`তারেক রহমান গতকাল ঢাকায় এক ক্যাডারের সঙ্গে কথা বলেছেন। হয়তো আপনারা শুনেছেন। তারেক রহমান লন্ডন থেকে বলছে, তোমরা রাস্তা ছাড়বে না। হাসিনা পালাবার পথ খুঁজছে। হাসিনার মন্ত্রীরা পালাবার পথ খুঁজছে। এখান থেকে বলছে, ঢাকা আমাদের দখলে থাকবে।‍‍`

এছাড়া বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‍‍`দেখা যাবে কত ধানে কত চাল। অপেক্ষা করুন। কবে ১০ তারিখ, তার আগেই নয়াপল্টন এলাকায় তাবু খাটাচ্ছে। হাড়ি-পাতিল, বিছানা-বালিশ, মশার কয়েল সব নিয়ে আসছে ৭ দিন আগে থেকে। কোথায় থেকে পেলেন এই টাকা?‍‍`

ওবায়দুল কাদের তার বক্তব্যে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনাও করেন। তিনি বলেন, ‍‍`তিনি (কামাল হোসেন) তারেক রহমানের দণ্ডিত হওয়ার কথা বলেননি। নিজে জামাতার মাধ্যমে অর্থ পাচার করেন কামাল হোসেন। নিজে ট্যাক্স না দিয়ে ট্যাক্স ফাঁকির মামলায় পড়েছিলেন। আদালত থেকে খালাস নিয়ে ট্যাক্স জমা দিয়েছিলেন। অর্থ পাচার কারা করেছেন, সবার উৎস খোঁজা হচ্ছে। এদের শাস্তি পেতে হবে।‍‍

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category