মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

মোবাইল অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা পাবেন শিক্ষকরা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

আর্থিকভাবে দৈন্য ও দৈবদুর্বিপাকে পড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন থেকে ঘরে বসেই মোবাইল ফোন অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা পাবেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাসের মাধ্যমে শিক্ষকদের মোবাইল অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল, ২০২৩’ পাস হয়। এর আগে আইনটি পাস হয়।

তিনি আরও বলেন, গত পরশু জাতীয় সংসদে আমাদের মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাস হয়েছে। এতে আমাদের দেশের ৪ লাখ ৬২ হাজার শিক্ষকের জন্য গত ৭ থেকে ৮ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ কোটি টাকা দিয়েছেন। কিন্তু আইন না থাকার কারণে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষকদের আর্থিক দৈন্য ও দৈব-দুর্বিপাকে সহায়তা করতে পারি না।

পাস হওয়া বিলে বলা হয়েছে, চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হলে তার নাবালক সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করা হবে। এ ছাড়া প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনে খরচ দেয়া হবে।
 
বিলে আরও বলা হয়েছে, চিকিৎসা খরচসহ কিছু আর্থিক সুবিধা পাবেন শিক্ষকেরা। শিক্ষকদের একটি নির্দিষ্ট পরিমাণ ট্রাস্ট ফান্ডে জমা দিতে হবে এবং তা বিধির মাধ্যমে নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category