রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

মেয়েকে প্রকাশ্যে আনল প্রিয়াঙ্কা-নিক

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৯২ Time View

অবশেষে মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অব ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী পপ তারকা নিক জোনাসও।

অনুষ্ঠানে কফি রঙের আউটফিটে ধরা দেন প্রিয়াঙ্কা। মেয়ে মালতীকে কোলে নিয়ে দর্শকাসনে প্রথম সারিতে বসা ছিলেন অভিনেত্রী। এ দিন ক্রিম রঙের সোয়েটার, মাথায় হেয়ারব্যান্ড পরে দেখা মেলে একরত্তির। ইনস্টাগ্রামে ইভেন্টের একটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন দেশি গার্ল। সেখানেই মালতীর মুখ স্পষ্ট দেখা গিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, মায়ের কোলে বসে এদিক-সেদিক নজর প্রিয়াঙ্কানিক কন্যা মালতীর। মেয়েকে দু-হাতে আগলে রয়েছেন অভিনেত্রী। ছবিগুলো শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘তোমায় নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা! শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে’। ছবিতে দেখা যাচ্ছে, তিনজন জোনাস ব্রাদার্স তাদের ওয়াক অব ফেম সার্টিফিকেট নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন। প্রিয়াঙ্কা এবং মালতী তাদের দর্শকদের মধ্যে থেকে দেখছেন।

স্টেজে দাঁড়িয়ে স্ত্রী প্রিয়াঙ্কা এবং মেয়ে মালতীর ওপর ভালোবাসা উজাড় করেছেন নিক। এদিকে নেটিজেনরা প্রথমবার নিয়াঙ্কার কন্যাকে দেখে মন্তব্যের ঘরে ভালোবাসা উজাড় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category