রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

মেসির জার্সি বিক্রি করে আকাশছোঁয়া দাম পেল পিএসজি

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

বিশ্বকাপ জেতার পর পিএসজির হয়ে লিগ ওয়ানে অঁসের বিপক্ষ প্রথম ম্যাচ খেলতে নামে লিওনেল মেসি। তার সে ম্যাচে পরা জার্সি নিলামে তুলে আকাশছোঁয়া দাম পেয়েছে প্যারিসের ক্লাবটি।ফরাসি সংবাদমাধ্যম লে’প্যারিসিয়ান জানাচ্ছে, অঁসের বিপক্ষে ২-০ গোলে জেতার ম্যাচে মেসির পরা পিএসজির ৩০ নম্বর জার্সিটি বিক্রি হয়েছে ৪৩ হাজার ৬২৩ ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ৫০ লাখ টাকা। কাতার বিশ্বকাপ জয়ের পর প্যারিসিয়ানদের হয়ে এটিই ছিল মেসির প্রথম ম্যাচ।

নিলাম থেকে আর্জেন্টাইন তারকার এ জার্সিটি কিনে নেন একজন চীনা নাগরিক। মেসির জার্সি পেতে প্রথমে তিনি ২২ হাজার ইউরো দাম হাঁকান। সাতবারের প্রচেষ্টায় অবশেষে তিনি ৪৩ হাজার ৬২৩ ইউরো খরচে জার্সিটি কিনে নিতে সক্ষম হন।

লে’প্যারিসিয়ান জানায়, গত নভেম্বর থেকে পিএসজি কর্তৃপক্ষ তাদের খেলোয়াড়দের পরিহিত জার্সি ম্যাচের পরে নিলামের মাধ্যমে বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারি অঁসের বিপক্ষে ম্যাচশেষে খেলোয়াড়দের ১৭টি জার্সি নিলামে তুলে ফরাসি ক্লাবটি। যেখানে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে মেসির জার্সিটি।
একই নিলামে লাতিন আমেরিকার আরেক তারকা নেইমার জুনিয়রের জার্সিটি বিক্রি হয়েছে ৭ হাজার ৮৯৪ ইউরোতে। এর আগে লঁস ও স্ত্রাসবুর্গের বিপক্ষে খেলা কিলিয়ান এমবাপ্পের জার্সি নিলামে বিক্রি হয়েছিল ১৪ ও ১৫ হাজার ইউরোতে। নিলাম থেকে প্রাপ্ত এ অর্থ অবশ্য মেসি-নেইমাররা পাবেন না। এ অর্থ যোগ হবে পিএসজির তহবিলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category