মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

মুম্বাইয়ের বিলবোর্ড দুর্ঘটনা: কোম্পানির মালিক ভবেশ গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৭৮ Time View

ভারতের মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত কোম্পানির মালিক ব্যবসায়ী ভবেশ ভিন্ডেকে রাজস্থানের উদয়পুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে অভিযোগ।

বিলবোর্ড ভেঙে পড়ার পর ভবেশের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। এফআইআরেও অন্যতম মূল অভিযুক্ত হিসেবে তার নাম ছিল। ভবেশের বিরুদ্ধে এ ছাড়াও অন্যান্য ঘটনায় অন্তত ২০টি মামলা রয়েছে। তার মধ্যে একটি ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিরোধী দলগুলোর অভিযোগ, নিয়ম না মেনে ভবেশের সংস্থাকে বিলবোর্ড বসানোর টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল।

গত সোমবার ঘাটকোপরে যে বিলবোর্ডটি ঝড়ের কারণে ভেঙে পড়েছিল, তার দৈর্ঘ্য ও প্রস্থ ছিল ১২০ ফুট করে। অথচ মুম্বাই শহর এলাকায় ৪০ ফুটের বেশি লম্বা বা চওড়া কোনো বিলবোর্ডে ছাড়পত্র দেওয়ার কথা নয়। দুর্ঘটনার পর মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার মৃতদের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার খরচও বহন করবে সরকার।ঘাটকোপরের দুর্ঘটনার পর সেখানের মিউনিসিপাল করপোরেশনের (বিএমসি) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই মুহূর্তে মুম্বাই শহরে নতুন করে কোনো বিলবোর্ড লাগানোর অনুমতি দেওয়া হবে না। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category