বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

‘মুজিব: একটি জাতির রুপকার’ দেখতে সিনেমা হলে ইউএনও

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

‘মুজিব: একটি জাতির রুপকার’ বায়োপিক দেখতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারি ও সাংবাদিকদের নিয়ে সিনেমা হলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৭টায় বোয়ালমারী পৌর শহরের ওয়াবদামোড়স্থ কাজী হারুন সিনেপ্লেক্সে গিয়ে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি উপভোগ করেন ইউএনও সহ সকলে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এম নাহিদ আল রাকিব, মৎস্য কর্মকর্তা জসীম আহমেদ, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, খাদ্যগুদাম কর্মকর্তা তোজাম্মেল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীর শতাধীক কর্মকর্তা কর্মচারী৷ সাংবাদিকবৃন্দ রুপালী পর্দায় সিনেমাটি উপভোগ করেন।

গত শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পেয়েছে গত ২৭ অক্টোবর।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category