সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

মিরপুর চিড়িয়াখানায় শিশুর হাত খেয়ে ফেলেছে হায়েনা

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৯৪ Time View

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় এক শিশুর হাত খেয়ে ফেলেছে বন্যপ্রাণী হায়েনা। বৃহস্পতিবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার।

পরিচালক জানান,বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সঙ্গে আহত বাচ্চাটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই বছর হবে। বাচ্চাটার মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শিশুটিকে নিয়ে হায়েনার খাঁচার কাছে চলে আসে। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল। কিন্তু ছোট বাচ্চা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই বাচ্চাটার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়েনা এবং বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মী বাচ্চাটার হাত ধরে আমাদের ভেটেনারি হাসপাতালে নিয়ে আসে। দ্রুততার সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির হাতে মেডিসিন দেয় চিকিৎসক। এরপর পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। এছাড়া ঘটনার সঙ্গে সঙ্গেই অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসে সবকিছু ঘুরে দেখেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। এ ঘটনায় ইতোমধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একইসঙ্গে মন্ত্রী মহোদয় বিষয়টির খোঁজ-খবর নিচ্ছেন।

তবে এই ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে আমাদের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category