মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

মাহমুদউল্লাহর জায়গায় চ্যালেঞ্জ করার মতো খেলোয়াড় নেই: সুজন

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

জবাব দিতে হয় পারফরম্যান্স দিয়ে, মুখ দিয়ে নয়। তরুণ ক্রিকেটারদের জন্য মাহমুদউল্লাহ রিয়াদের চেয়ে ভালো উদাহরণ আর কেউ হতে পারে না। যে মাহমুদউল্লাহর ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়েই ছিল অনিশ্চয়তা, সে আসরে দলের সেরা পারফরমার ছিলেন তিনিই।

এবার নতুন আলোচনা। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা গেছে মাহমুদউল্লাহকে। তাকেই পারফরম্যান্সের কারণে ম্যানেজমেন্ট থেকে এখন বলা হচ্ছে এই ফরম্যাটের ‘অটোচয়েজ’।

বয়সটা ৩৭ পেরিয়েছে। কিন্তু মাহমুদউল্লাহ যেন এখনও টগবগে তরুণ। এই তো দুদিন আগেও বিপিএলে ফরচুন বরিশালের ব্যাটার ৭ চার ও ২ ছক্কায় ২৪ বলে খেলেছেন ৫১ রানের ঝোড়ো ইনিংস। যে ইনিংস দেখে মুগ্ধ দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনও।

আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে সুজন বলেন, ‘শেষ ম্যাচে মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করলো, সেটা অনেকের জন্য অনুপ্রেরণা জোগাবে, বিশেষ করে তরুণদের জন্য। ডেথে গিয়ে এরকম ব্যাটিং করা, ফ্রি ব্যাটিং করা, দারুণ।’

বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩৪.৬৬ গড় ও ১৬৫.০৭ স্ট্রাইক রেটে ১০৪ রান করেছেন মাহমুদউল্লাহ। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই তিনি জায়গা করে নেয়ার পথে এগিয়ে।

সুজন অবশ্য কোনো এক ফরম্যাট নয়, মাহমুদউল্লাহকে তিন ফরম্যাটের খেলোয়াড় মনে করেন। তার আক্ষেপ, কেন মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিলেন!

সুজন বলেন, ‘আমি তো সবসময়ই বলি, মাহমুদউল্লাহ তিন সংস্করণেই খেলার মতো যোগ্য খেলোয়াড়। আমার খুব কষ্ট যে মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। সে যে অবসর নিয়েছে সেটা আমি কোনোভাবেই এখনো মানতে পারি না। আমি এখনো মনে করি, ওর টেস্ট খেলার মতো সামর্থ্য আছে। বাংলাদেশে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় অনেক দরকার।’তিনি যোগ করেন, ‘হয়তো ব্যক্তিগত কারণে বা বয়সও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, সে জন্য সাদা বলের দিকে মনোযোগী হচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। তবে এটা রিয়াদের সিদ্ধান্ত। কিন্তু তার যে অভিজ্ঞতা, যে ছন্দে আছে, আমার মনে হয় ওর জায়গায় চ্যালেঞ্জ করার মতো কোনো খেলোয়াড় নেই। অবশ্যই রিয়াদ টি-টোয়েন্টি দলের বিবেচনায় আসতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category