শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

মাস্ক পরে বিরক্তির চূড়ান্ত পর্যায়ে এমবাপে

  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাকের ইনজুরিতে পরায় বাধ্য হয়েই মাস্ক পরে খেলতে হচ্ছে এমবাপেকে। পরবর্তীতে যাতে নাকে কোন সমস্যা না হয় সে কারণেই তাকে এটি পরতে হচ্ছে।

এর আগে দিদিয়ের দেশম জানিয়েছিলেন মাস্ক পরে অখুশি এমবাপে। এবার তিনি নিজেই জানালের এই জিনিসের উপর বিরক্তির কথা।

টুর্নামেন্টে মাত্র এক গোল করতে পেরেছেন এমবাপে। বেলজিয়ামের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলন এসে মাস্কের উপর নিজের বিরক্তির কথা জানান তিনি৷ ‘আমি কখনোই ভাবিনি এটা পরতে হবে। কিন্তু মাস্ক পরে খেলাটা নিঃসন্দেহে ভয়াবহ। এটা প্রচণ্ড বিরক্তিকর। তবে মাস্ককে আমি ধন্যবাদ জানাই।’

মাস্ক নিয়ে কেন বিরক্ত এমন প্রশ্নে এমবাপে বলেন, ‘এটা সত্যিই কষ্টসাধ্য। এটা আপনার দেখার সীমাকে কমিয়ে আনবে যে কারণে আপনাকে থেমে তারপর দৌঁড়াতে হবে। এভাবেই আমার টুর্নামেন্ট চলে যাচ্ছে। আমি হয়ত এভাবেই খেলতে পারব এখন।’ইউরোতে শেষ ম্যাচে একরকম মাস্ক দেখা গিয়েছিল পরতে এমবাপেকে এখন অন্যরকম মাস্ক পরতে দেখা যাচ্ছে। এ বিষয়ে এমবাপে বলেন৷ ‘আমাকে প্রত্যেকবারই পাল্টাতে হচ্ছে কারণ প্রত্যেকবারই মনে হচ্ছে কোন একটা কিছু ঠিক নেই।’বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সোমবার রাত একটায় মাঠে নামবে এমবাপের ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category