বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

মাশরাফির কাঁধেই সিলেটের দায়িত্ব

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৬২ Time View

আগামী বছরের জানুয়িরর প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। আর তাইতো এখন থেকেই বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল গঠনের কার্যক্রম শুরু করেছে। বিপিএলে এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১২নভেম্বর) নিজেদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য তারা নিশ্চিত করেছে। সেই পোস্টে সিলেট লিখেছে, ‘সিলেটকে নিয়ে নতুন মিশনে ক্যাপ্টেন মাশরাফি!

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি। সেই ধারা বজায় রেখেছেন বিপিএলেও। টি-২০ ক্রিকেটের জমজমাট এই আসরেও সফল অধিনায়কদের তালিকায় শীর্ষ নামটি তার। বিপিএলে এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে জিতেছেন আরও একটি। ম্যাচ জয়ের দিকেও সফল মাশরাফি।’

সিলেট সেখানে আরো যোগ করে, ‘এবার মাশরাফীকে দলে ভিড়িয়েছে নতুন দল সিলেট স্ট্রাইকার্স। নতুন দল নিয়ে নব উদ্যমে শিরোপা মিশনে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় অধিনায়ক। তবে কি বাজিমাত করবে সিলেট? অপেক্ষা কেবল সময়ের।’ এর আগে সিলেট দল তাদের আইকন ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মর্তুজার নাম ঘোষণা করেছিল।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category