শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে অভিবাসন পুলিশ

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ Time View

মালয়েশিয়ার সিংগাপুর সীমান্তের কাছে জহুরবারু প্রদেশের একটি পাম বাগানে অভিবাসন পুলিশ অভিযান চালিয়ে ৫৫ বৈধ কগজপত্রবিহীন বাংলাদেশী শ্রমিক কে গ্রেফতার করেছে। তাছাড়া বিভিন্ন  দেশের আরো ১৪০ জন শ্রমিক সহ   মোট ১৯৫ জন কাগজপত্রবিহীন অভিবাসীকে আটক করেছে জহুর প্রদেশের অভিবাসন পুলিশ। শনিবার ( ১৪ অক্টোবর) দূপুরে জহরবারু ইমিগ্রেশম বিভাগের  এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

আরো জানা গেছে, শুক্রবার (১৩ অক্টোবর) জহুর বারু প্রদেশের গেলাং পাতাহের পাম বাগানের দুটি পৃথক স্থানে দিবাগত  গেল গভীর রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ।

এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি,  মিয়ানমারের ৬২ জন, ভারতীয় ২৮ জন, ইন্দোনেশীয় ২৬ জন পুরুষ ও ৫ জন নারী, পাকিস্তানি ১৬ জন, চীনা দুজন এবং একজন তিমুর দেশের অভিবাসী নাগরিক রয়েছে।

জহরবারু অভিবাসন সূত্রে আরো জানাগেছে,এই অভিযানে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ভিসা যাচাই বাছাই করার জন্য আটক করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে দেশটিতে থাকা বৈধ কাগজপত্র না থাকায় তাদের কে গ্রেফতার করা হয়েছে। আটকদের সবার বয়স ১৯ থেকে ৬৯ বছরের মধ্যে। এদের মধ্যে ইউএনসিএইচআর (রোহিঙ্গা) শরণার্থী কার্ডধারীও রয়েছে বলে জানানো হয়েছে ।

এক বিবৃতিতে জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে গেলাং জহুর বারুর গেলাং পাতাহের মেইন রোড থেকে অনেক ভেতরে ১৫টি কন্টেইনারে বসতি করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।৷ গোপনে নজরদারির ভিত্তিতে এই সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আরও বলেন,  মালয়েশিয়ায় কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হবে। তাদের প্রত্যেকের জন্য ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category