বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

মালয়েশিয়ায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর ইফতার

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

শতাধিক এতিম কোরআন হাফেজ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার উদ্যোগে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী কুয়ালালামপুর পুডু এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয় শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় এতিম শিশু শিক্ষার্থীদে নিয়ে পালিত হলো ইফতার ও দোয়া মাহফিল। পবিত্র কোরআন খতম দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন  তেলাওয়াত করেন উপস্থিত এতিম হাফেজ শিক্ষার্থীরা।

সংগঠনের সহ সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মো. ইয়াছিন টুটুল। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ, সংগঠনের সাবেক সভাপতি আবু হানিফ, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি রাসেদ বাদল। বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি  দাতু আকতার হোসেন, কায়ুম সরকার ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনির, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জাহিদুর রহমান খাঁন কাকন। মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি দাতু শ্রী সেলিম জালাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category