বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

মার্টিনেজের বিশ্বকাপ জয়ের পার্টিতে ব্রাজিলিয়ান তারকা

  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩২৩ Time View

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর পেরিয়ে গেছে দেড় মাস। কিন্তু এখনো বিশ্বকাপ ঘোর থেকে বের হতে পারেননি অনেকেই। তাদেরই একজন ফাইনালে আর্জেন্টিনার জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। দেশে ফিরে একের পর এক পার্টি আয়োজন করা মার্টিনেজ এবার পার্টি করেছেন ইংল্যান্ডের মাটিতেও। আর সে পার্টিতে অংশ নিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সুপারস্টার কৌতিনহো।

এফএ কাপের তৃতীয় পর্ব থেকেই বিদায় নিয়েছে মার্টিনেজের দল অ্যাস্টন ভিলা। তাই সপ্তাহের শেষ দিনটায় কোন খেলা ছিল  না আর্জেন্টাইন গোলরক্ষকের। ছুটির দিনটায় তাই ক্লাব সতীর্থদের নিয়ে আয়োজন করেন পার্টির।

একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নর্থ উইকশায়ারের বেলফ্রি হোটেলে বিশ্বকাপ জয় উদযাপনের এই পার্টি আয়োজন করেন মার্টিনেজ। গোটা পার্টির জায়গাটি সাজানো হয় আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সির আবহে।

এদিনের গোটা পার্টির থিম জুড়েই ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। দেয়ালে ঝোলানো হয়েছিল কাতারের মাটিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নানা মুহূর্তের ছবি। রাখা হয়েছিল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাও। এই পার্টিতেই অ্যাস্টন ভিলায় মার্টিনেজের অন্যান্য সতীর্থের সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান তারকা কৌতিনহো। লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা বর্তমানে অ্যাস্টন ভিলায় মার্টিনেজের সতীর্থ। উপস্থিত সকলের পরনেই ছিল সাদা পোশাক।অ্যাস্টন ভিলার স্টেডিয়াম ভিলা পার্ক থেকে ৯ মাইল দূরের এই হোটেলে বিশ্বকাপের ট্রফি সামনে রেখে গল্প আড্ডায় মেতে ওঠেন উপস্থিত সকলেই। এক পর্যায়ে ট্রফিটি মাঝখানে রেখে তারা নাচতে শুরু করেন।৩০ বছর বয়সী কৌতিনহো ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠ মাতান। তবে ফর্মের কারণে কাতার বিশ্বকাপের দলে সুযোগ পাননি তিনি। ২০২২ সালে বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দেন তিনি। পরে অবশ্য স্থায়ীভাবে তাকে দলে ভেড়ায় প্রিমিয়ার লিগের দলটি।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রাখেন এমি মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিপক্ষে দুইটি শট ঠেকিয়ে দেন তিনি। ফাইনালেও গুরুত্বপূর্ণ সময়ে কোলো মুয়ানির শট ঠেকানো ছাড়াও টাইব্রেকারে ঠেকিয়ে দেন কিংসলে ক্যোমানের শট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category