মার্চে বাংলাদেশের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ২০ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে আয় কম হয়েছে সাড়ে ৭ শতাংশ।
এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মার্চ সময়ের মধ্যে রফতানি আয় বার্ষিক ৮ দশমিক ০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৭২১ দশমিক ৬২ মিলিয়ন ডলারে, যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে ছিল ৩৮ হাজার ৬০৫ দশমিক ৬৭ মিলিয়ন ডলার।
আর ২০২২-২৩ অর্থবছরে জুলাই থেকে মার্চ মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি ১২ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৫২ দশমিক ৪৪ মিলিয়ন ডলার। যার মধ্যে ১৯ হাজার ১৩৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ১১ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১৬ হাজার ১১৪ দশমিক ৯৬ মিলিয়ন এসেছে বোনা পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১২ দশমিক ৬৩ শতাংশ।
ইপিবির তথ্যানুযায়ী, নতুন রফতানি পণ্য হোম টেক্সটাইল ২৫ দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৫৯ দশমিক ৯৪ মিলিয়ন ডলারে।
অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে একই সময়ে কৃষিপণ্য ২৮ দশমিক ৩১ শতাংশ কমে ৬৮৭ দশমিক ০৯ মিলিয়ন ডলার হয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য ২ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৯১৯ দশমিক ৭৩ মিলিয়নে উন্নীত হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৮৯৬ দশমিক ৮ মিলিয়ন ডলার ছিল।