মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মার্কিন সিনেটের যে রেকর্ডে ভাগ বসালের কামালা হ্যারিস

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম অশ্বেতাঙ্গ হিসেবে ভাইস প্রেসিডেন্ট হওয়ার গৌরব অনেক আগেই করেছেন কামালা হ্যারিস। এবার মার্কিন সিনেটে এমন একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি যা প্রায় ১৯১ বছরের পুরনো। দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা মার্কিন সিনেটে কোনো বিল পাশের ক্ষেত্রে ‘টাইব্রেকিং’ ভোট দিয়েছেন।বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১২ জুলাই) কামালা হ্যারিস ৩১তম বারের মতো টাইব্রেকিং ভোট হিসেবে নিজের ভোট প্রদান করেন। এর মধ্য দিয়েই তিনি ১৯১ বছরের রেকর্ডে ভাগ বসান।

মার্কিন সিনেটে সদস্য সংখ্যা ১০০ জন হলেও পদাধিকার বলে কামালা হ্যারিস প্রয়োজনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তাই দেশটিতে ভাইস প্রেসিডেন্টকে অনেক সময় ‘১০১ তম সিনেটর’ বলেও আখ্যা দেয়া হয়।
  
বুধবার কামালা হ্যারিস ৩১তম বারের মতো তার ভোটাধিকার প্রয়োগ করে টাইব্রেকারের ভূমিকা পালন করেছেন। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের’ কমিশনার হিসেবে মনোনয়ন পেয়েছে কালপানা কোটাগাল। এর আগে, ১৮২৫ থেকে ১৮২৯ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকাকালে জন সি. ক্যালহুন ৩১ বার টাইব্রেকিং ভোট দিয়েছিলেন সিনেটে।
 
নতুন রেকর্ড গড়ার পর কামালা হ্যারিস সাংবাদিকদের বলেন, ‘এটি একটি দারুণ মুহূর্ত এবং আমি মনে করি, এখনও করার অনেক কিছুই বাকি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা মা আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, আমি হয়তো একদিন এমন কিছু কাজ করব যেখানে আমি প্রথম হবো।’
 
ক্যালহুন এবং কামালা উভয়ই মাত্র আড়াই বছরে ৩১ বার টাইব্রেকিং ভোট দেন। অবশ্য কামালার এই অর্জনের পেছনে সিনেটে দুই দলের অবস্থান বড় অবদান রেখেছে। সিনেটে মাত্র একটি আসনের ব্যবধানে বিরোধীদল রিপাবলিকান পার্টি থেকে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি।   

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category